নীলাঞ্জনা
নীলাঞ্জনা
খাদিজা বেগম
নীলাঞ্জনার নীল নয়নে
হৃদয় আমার যায় হারিয়ে,
আমায় যেন চুপি চুপি
কাছে ডাকে হাত বাড়িয়ে।।
কেমন করে দূরে থাকি
আমি থাকতে পারি না আর,
মাছের কাছে পানি যেমন
যেন সেও তেমন আমার।
নীলাঞ্জনার আসার পথে
তাকিয়ে রই রোজ দাঁড়িয়ে।।
নীল আকাশের মত যেন
নিলাঞ্জনা নীল রাঙানো,
কঠিন হলেও আনন্দময়
অভিমানীর রাগ ভাঙ্গানো।।
যতই কর রাগারাগি
আমি ততই কাছে আসবো,
মন মানে না শাসন বারণ
আমি তোমায় ভালোবাসবো।
আত্মসম্মান ছেড়ে আসবো
যতই আমায় দাও তাড়িয়ে।।
-
Comments
Post a Comment