ভাবতে হবে
ভাবতে হবে
খাদিজা বেগম
ধর্ম নয় তো মুখস্ত পাঠ
কলেমা পাঠ করলে ধার্মিক হবে,
কাজের আগে ভাবতে হবে
কেন তুমি এসেছ এই ভবে??
ধর্মের আদেশ নিষেধ যদি
নাইবা মানো তোমার ব্যবহারে,
ধর্মদ্রোহী দাও পরিচয়
কাজে এবং কথায় বারে বারে।
মিথ্যে নামাজ মিথ্যে রোজা
তোমার শুধু ধার্মিক সাজা তবে।।
যেমন খুশি তেমন করেই
যদি চলতে থাকো, বলতে থাকো,
তবে কেন সেজদায় পড়ে
বারে বারে তারে এত ডাকো??
আজ নিজেকে প্রশ্ন করো
তুমি কি সেই সত্যিকারের মানুষ,
নাকি অর্থ ক্ষমতা আর
যৌন নেশায় নেশাখোর এক বেহুশ।
ধর্ম থেকে শিক্ষা নিয়ে
প্রাণীগুলো মানুষ হবে কবে??
Comments
Post a Comment