মরণ
মরণ
খাদিজা বেগম
পাক পবিত্র হয়ে থেকো
যখন তখন চলে আসবে মরন,
সবার আগে থাকে যেন
সবকিছুতে মহান আল্লাহর স্মরণ।।
জন্মের সময় বলতে পারলেও
মৃত্যুর সময় কেউ পারেনা বলতে,
যেখানেই যাই যেখানেই রই
মৃত্যুর দিকেই যাচ্ছি চলতে চলতে।
কোন কিছুর বিনিময়ে
কেউ বাঁচাতে পারবে না তার জীবন।।
বারে বারে মন ভুলে যায়
আমরা সবাই মৃত্যু পথযাত্রী,
এই পৃথিবী পরীক্ষার হল
এর ভিতরে আমরা পরীক্ষার্থী।।
আল্লাহর আদেশ-নিষেধগুলোর
গুরুত্ব দাও সময় থাকতে হাতে,
আজি তোমায় শুধরিয়ে লও
অনুতাপে ভেজা মোনাজাতে।
অল্পতে মন তুষ্ট রাখো
সকল মন্দ কাজে কে কর বারণ।।
Comments
Post a Comment