বোকার স্বর্গ

 বোকার স্বর্গ 

খাদিজা বেগম 


আমি কেন এত বোকা 

না ঘুমিয়ে তোমার নিয়ে ভাবি, 

তুমি আমার হবে না আর 

তবু করি তোমায় পাবার দাবি।।


তুমি আছো সুখের নিদ্রায় 

সুখের স্বপ্নে স্বপ্নে বিভোর হয়ে, 

আমার চোখে অশ্রু ঝরে 

তোমায় আমি পাবো না সেই ভয়ে।

কেন তোমায় ভালোবেসে 

দিয়ে দিলাম আমার সকল চাবি।।


তাইতো তোমার ইচ্ছে মত 

যখন তখন কাদাও আমায় তুমি,

উর্মি মুখর এই জীবনটা 

সুযোগ পেয়েই করলে মরুভূমি।।


ও বোকা মন এবার তুমি 

নিজের কথা নিজেই দেখো ভেবে, 

এত বোকা হলে মানুষ 

তারে কে বা কাছে টেনে নেবে। 

চল মন বোকার স্বর্গ থেকে 

বুদ্ধির জোরে মুক্তি হয়ে যাবি।।

Comments

Popular posts from this blog

বলো

পুড়ে গেল মন

অদৃশ্য অমানুষ