হাত বাড়িয়ে

 হাত বাড়িয়ে 

খাদিজা বেগম 


হাত বাড়িয়ে জোছনা এনে 

গভীর রাতে মেখে দেব গায়ে, 

তারার নূপুর তৈরি করে 

বেঁধে দেব তোমার রাঙ্গা পায়ে।।


তোমায় নিয়ে হাজার স্বপ্ন 

রাত্রি জেগে জেগে চোখে ভাসে, 

আমার এমন হাল দেখে ঐ

রাত জাগা চাঁদ মিট মিটিয়ে হাসে।

চাঁদ জানেনা প্রেম কারে কয় 

কত রাত্রি জাগলাম প্রেমের দায়ে।।


তোমার গলায় গেঁথে দেবো 

ঝিলে ফোটা শাপলা ফুলের মালা, 

জুই চামেলী ফুলে ফুলে 

গড়ে দেবো তোমার হাতের বালা।।


রজনী আর হাসনাহেনার 

ফুল মিশিয়ে পরাবো ঐ চুলে,

রূপসী ফুল মলিন হবে 

যখন দেবো চুলের খোপা খুলে।

না থেকেও তুমি থাকো 

দিবানিশি আমার ডানে বায়ে।।



Comments

Popular posts from this blog

বলো

পুড়ে গেল মন

অদৃশ্য অমানুষ