পবিত্র কাবা

 পবিত্র কাবা 

খাদিজা বেগম 


আমি যদি পাখি হতাম 

উড়ে উড়ে যেতাম কাবা ঘরে, 

আমি যদি বৃষ্টি হতাম 

কাবার বুকে মিশে যেতাম ঝরে।।


পাখিও নই বৃষ্টিরও নই

আমি নই তো টাকা পয়সা ওয়ালা,

কাবায় যাবার বাসনাতে 

আমার বুকের মাঝে ভীষণ জ্বালা।

মনের মাঝে মেঘ জমেছে 

দুই নয়নে বৃষ্টি ঝরে পড়ে।।


শোনো শোনো কাবার মালিক 

তুমি আমার শেষ ভরসা মনে, 

অসম্ভবকে সম্ভব করো

আমায় নিয়ে চলো তোমার সনে।।


কাবা ঘরে তাওয়াফ করে

কত পাপি তাপি পেল ক্ষমা, 

তুমি আমায় কবুল করো 

এই ফরিয়াদ তোমার কাছে জমা।

ঐ পবিত্র কাবা তাওয়াফ 

না করে যে আমি যাই না মরে।।

Comments

Popular posts from this blog

বলো

পুড়ে গেল মন

অদৃশ্য অমানুষ