কষ্ট গুলো
কষ্ট গুলো
খাদিজা বেগম
কেন কষ্ট গুলো আসে
বারে বারে আমার নামে,
হাসিখুশি আর আনন্দ
খুঁজে পাই না আমার খামে।।
আশাগুলো ভেঙ্গে ভেঙ্গে
হতাশার রূপ ধরে আছে,
কেন কাছের মানুষগুলো
কেউ থাকেনা আমার কাছে।
ঘিরে আছে যন্ত্রণাতে
সামনে পিছে ডানে বামে।।
সুখ গুলো সব পথ ভুলে যায়
অন্য কারো পথের দিকে,
দুধগুলো দই হওয়ার আগে
ভেঙে পড়ে হাঁড়ির ঝিকে।।
আলো খুঁজি অন্ধকারে
চারিদিকে বিষন্নতা,
হিমাগারের লাশের মত
চারিদিকে নীরবতা।
কষ্টে ভরা এই জীবনটা
জানিনা তো কোথায় থামে।।
Comments
Post a Comment