কাঁপা কাঁপা কন্ঠে
কাঁপা কাঁপা কন্ঠে
খাদিজা বেগম
চাপা চাপা অস্থিরতা
কাঁপা কাঁপা কন্ঠে প্রকাশ পায়,
আর কতবার বলবো তোমায়
তুমি ছাড়া আমি নিরুপায়।।
তোমার প্রেমের আকর্ষণে
মন থাকে না মনের মাঝে আর,
পাখি হয়ে উড়ে উড়ে
তোমায় খুজে বেড়ায় বারেবার।
আমি কেমন করে বললে
বুঝবে আমার মন তোমাকে চায়।।
জীবন রক্ষার প্রয়োজনে
তোমাকে চাই আপন করে রোজ,
তোমায় ছাড়া ভালো নেই মন
কষ্ট আমায় নিয়ে করে ভোজ।।
স্বয়ং সৃষ্টিকর্তা জানে
তোমার জন্য উতাল পাতাল প্রাণ,
প্রেমের পুষ্প ঝরে পড়ে
বুকে নিয়ে এক বুক অভিমান।
একাকিত্বের যন্ত্রনাতে
প্রাণ হারাবো তোমার প্রেমের দায়।।
Comments
Post a Comment