ওই জীবনটা

 ওই জীবনটা 

খাদিজা বেগম 


ওই জীবনটা কেমন হবে 

যেই জীবনে তোমার মরণ নাই, 

এখন থেকে ভেবেচিন্তে 

তোমার জীবন তুমি সাজাও তাই।।


এই জীবনে তোমার থেকে 

দুঃখ কষ্টের শিকার হলে কেউ, 

ওই জীবনে বহু গুনে 

পাবে ফিরে আগ্নি কষ্টের ঢেউ।

ভুল হলে ভুল স্বীকার করে 

অনুতাপের আগুনে হও ছাই।।


এই জীবনে তোমার জন্য 

কেউ যদি হয় সুখে পুলকিত, 

ওই জীবনে তার বিনিময় 

তুমি হবে সুন্দর আলোকিত।।


এই জীবন আর ওই জীবনের 

সমান নয়ে মানব জীবন গড়া,

মানব রূপী পশুদের দল 

কানায় কানায় লোভ লালসায় ভরা 

ওই জীবনের কথা ভেবে 

আজি এসো সাবধান হয়ে যাই।।

Comments

Popular posts from this blog

বলো

পুড়ে গেল মন

অদৃশ্য অমানুষ