ঝরা পাতার মত

 ঝরা পাতার মত

খাদিজা বেগম 


তুমি দূরে ঠেলে দিলে 

ঝরা পাতার মত পড়ি ঝরে, 

চূর্ণ হয়ে যায় এ হৃদয়

নির্বাসনে কাটাই আপন ঘরে।।


হয় যদি ভুল বোঝাবুঝি 

তোমার আমার ভালবাসার মাঝে, 

অগ্নি লাভার মত জ্বলে 

খুব নীরবে মনের ভাঁজে ভাঁজে।

অভিমানে মুখ ঘুরালে 

যেন পায়ের নীচের মাটি সরে।।


তোমায় ছাড়া বেঁচে থাকার 

নেই তো আমার অন্য কোন মানে, 

তোমায় কত ভালোবাসি 

শুধু আমার অন্তর্যামী জানে।।


তুমি কাছে টেনে নিলে 

হাতের মুঠোয় চলে আছে জান্নাত, 

শত জনম তোমার সাথে 

থাকার জন্য প্রার্থনায় চাই হায়াত।

তুমি আমার ঘৃণা করলে 

মনে হয় এই বুজি গেলাম মরে।।

Comments

Popular posts from this blog

বলো

পুড়ে গেল মন

অদৃশ্য অমানুষ