যদি আমার হতে

 যদি আমার হতে 

খাদিজা বেগম 


তুমি যদি আমার হতে 

মনের কোকিল ডাকতো প্রেমের ডালে,

মন ভ্রমরা গান শোনাতো 

ফুলের মধু পানের তালে তালে।।


তোমায় যদি পেতাম আমি 

চৈত্রের খরায় ঝড়তো স্রাবণ ধারা,

আজ তুমি নেই আমার পাশে 

এই জীবনটা হলো দিশেহারা।

তোমার রূপে মুগ্ধ হয়ে 

ফেঁসে গেছি তোমার প্রেমের জালে।।


একবার যদি চাইতে আমায় 

সারা জনম তোমার হয়েই থাকতাম, 

প্রতি ভরে পাখির মতো 

তোমার চোখের ঘুম ভাঙাতে ডাকতাম।।


তুমি যদি আমার হতে 

এই পৃথিবীতে পেতাম আমি জান্নাত, 

তোমায় ছাড়া বাঁচতে চাই না 

চাইনা আমার একটি দিনের হায়াত। 

ইহকালে পরকালে 

আমি তোমায় চাইবো সর্বকালে।।

Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো