ভুলে গেছি

 ভুলে গেছি 

খাদিজা বেগম 


ভুলে গেছি নাম ঠিকানা 

মনে আছে ঐ মায়াবী মুখ, 

তোমার স্মৃতির মায়াজালে 

বন্দি থেকেও লাগে আমার সুখ।।


আকাশ জুড়ে তোমায় দেখি 

তুমি যেন হয়ে গেছো চাঁদ,

তোমায় দেখে যায় কেটে যায় 

জেগে জেগে আমার সারা রাত। 

তুমি এলে ঘুচে যাবে 

সকল ব্যথা মুছে যাবে দুখ।।


তুমি এসো ফাগুন হয়ে 

দাও ফুটিয়ে হৃদ মাজারের ফুল,

তুমি এসো জোয়ার হয়ে 

দাও ভরিয়ে মরু মনের কূল।। 


তুমি এলে নামবে বৃষ্টি 

ভিজে যাবে এই হৃদয়ের প্রেম,

তুমি এলে শুরু হবে 

বিরহের শেষ সুখ মিলনের গেম।

সেই আশাতে ধুকধুক করে 

ফুলে ফেঁপে ওঠে আমার বুক।।

Comments

Popular posts from this blog

বলো

অদৃশ্য অমানুষ

শখের পুরুষ