স্বপ্ন দেখি

 স্বপ্ন দেখি 

খাদিজা বেগম


তোমায় নিয়ে স্বপ্ন দেখি 

একদিন তোমায় বউ বানিয়ে নেব,

ওই কপালের মাঝ বরাবর 

নিজের হাতে টিপ লাগিয়ে দেব।।


তোমার জন্য কিনে আনব 

লাল রঙের ফুল সবুজ পাতার শাড়ি,

দুই চরণে আলতা মেখে 

বউ সাজিয়ে নিয়ে যাব বাড়ি।

তোমার চুলের ওই বেনিতে 

ফুলের মালা রোজ জড়িয়ে দেব।।


ঢেউ খোলানো অঙ্গ তোমার 

যেন কানায় কানায় ভরা নদী,

ওই নদীতে বাইবো তরী

তোমার অনুমতি থাকে যদি।।


তোমার কানে দোল খেলাবে

জোছনা ঝরা পূর্ণিমা চাঁদ এসে, 

তোমার নাকের নাকেরি ফুল 

ফুলের মত ঘ্রাণ ছড়াবে হেসে।

পৃথিবীর সব আনন্দ সুখ 

আমি তোমার পায়ে ঢেলে দেব।।

Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো