মহান আল্লাহ

 মহান আল্লাহ 

খাদিজা বেগম


দুর্বল ভেবে মারছো যাকে 

তার ক্ষমতার উৎস মহান আল্লাহ্, 

এমন কিসের শক্তি তোমার 

সেই আল্লারি সাথে দেবে পাল্লা।।


যারে তুমি বোকা ভেবে 

প্রতিটা দিন দিয়ে যাচ্ছো ধোঁকা,

তার ভিজ্ঞতা বিধাতার দান 

শয়তানি জ্ঞান ভালো নয় রে বোকা।

জীবন নদীর তুফান দেখে 

ভয় করে না ন্যায়ের মাঝিমাল্লা।। 


সত্য তরী বাইতে হবে 

যাইতে হবে সত্যসন্ধান করে, 

সত্য রেখে মিথ্যাটাকে 

বেইমান ছাড়া আর কে আকড়ে ধরে।।


যায় চলে যাক দেহের নিঃশ্বাস 

মহান আল্লাহ্ আমার রক্ষাকারী,

আল্লাহ ছাড়া বন্ধু নাই আর

তিনি শুনেন মনের আহাজারি।

তোমার শান্ত উপস্থিতি 

কভু যেন ভুলে যাই না মাওলা।।

Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো