মাথার উপরে থাক

 মাথার উপর থাক 

খাদিজা বেগম 


আমার মাথার উপরে থাক 

সদা তোমার দুটি চরণ, 

আমার মনের ভিতরে হোক 

মহান শুধু তোমার স্মরণ।।


তোমার নামের যপো মালা 

সদায় যেন যপি আমি,

তোমার চেয়ে অন্য কিছু 

কভু হয় না যেন দামি। 

তুমি আমার জীবন দাতা 

তুমি আমায় দেবে মরণ।।


আমার চোখে তোমার আলো

আমার হাত পায় তোমার শক্তি,

আমার সকল চিন্তা ভাবনায় 

তোমার প্রতি শ্রদ্ধা ভক্তি।।


আমার মুখে তোমার কথা

আমার হাতে তোমার কর্ম, 

তুমি আমায় দাও চিনিয়ে 

তোমার দেয়া সত্য ধর্ম। 

আমার কাজে কথার মাঝে 

কারো ভেজে না যে নয়ন।।

Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো