জোয়ার ভাটা

 জোয়ার ভাটা

খাদিজা বেগম 


জোয়ার ভাটার মত করে 

আসা যাওয়ার মাঝেই তুমি থেকো, 

মেঘ যতক্ষণ চাঁদ ঢেকে দেয় 

ততটা ক্ষণ তোমার বুকে রেখো।।


ফুল যতক্ষণ ফুটে থাকে 

ঘ্রাণ ছড়িয়ে গাছের ডালে ডালে, 

ততটা ক্ষণ থেকো আপন 

সঙ্গে নাইবা রইলে চিরকালে। 

সারা জীবন নয় গো প্রিয় 

মেঘের মতো মাঝেমাঝে ডেকো।।


গোধূলির রং মেখে সন্ধ্যা 

যত সময় থাকে রাতের আগে, 

তার বেশি নয় তত সময় 

তোমার কাছে থাকার ইচ্ছা জাগে।।


আমি জানি বেশিতে বিষ 

তাই তোমাকে চাই না বেশি করে, 

ভালোবাসা বন্দী হলে 

সে বাঁচেনা অকালে যায় মরে।

তুমি স্বাধীন ফুলের মত 

যত খুশি তত জোছনা মেখো।।

Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো