ভালোবাসার টানে
ভালবাসার টানে
খাদিজা বেগম
হাজার নদী মহাসাগর
পার হয়েছি ভালোবাসার টানে,
আজো আমি ভেসেই চলছি
শুধু তোমার ভালবাসার বানে।।
ভালোবাসি বলে বলে
আমায় তুমি করেছো ঘর ছাড়া,
দিবানিশি তোমায় খুঁজি
খুঁজে খুঁজে হলাম পাগল পারা।
কত ভালোবাসি তোমায়
সেই কথাটা অন্তর্যামী জানে।।
দূরে দূরেই রাখবে যখন
তবে কেন কাছে টেনে নিলে,
ঘৃণাই যখন করবে আমায়
তবে কেন ভালবেসে ছিলে।।
হাজার বাঁধা ভেঙ্গে চু্রে
আমি হৃদয় ভাঙ্গা ভয়ে কাঁদি,
এই হৃদয়ের মধ্যখানে
তোমায় আমি রেখেছি যে বাঁধি।
তোমার দেয়া এই বিরহ
আর সহেনা সহেনা এই প্রাণে।।
Comments
Post a Comment