নারীর অবদান
নারীর অবদান
খাদিজা বেগম
নারী হাসবে নারী নাচবে
মেঘলা দিনে গাইবে শ্রাবণ মেঘের গান,
নারী বাঁচবে বাঁচার মতন
কর্মের মাঝে ছড়াবে তার শুদ্ধ ঘ্রাণ।।
নারী সেও একজন মানুষ
তারো আছে ভালোলাগা অনুরাগ,
মেঘ বাদলের ডাকে ডাকে
তার হৃদয়ে বেজে ওঠে প্রেমের ঢাক।
নারী নয়তো মাটির মূর্তি
তার ভিতরে আছে একটা মানব প্রাণ।।
তার হাসিতে হাসবে ভুবন
তার নাচনে নাচবে বনের পাখি ফুল,
তার খুশিতে আসবে জোয়ার
কানায় কানায় উঠবে ভরে নদীর কূল।।
বিনা বাঁধায় হাসবে নারী
বিনা বাঁধায় নাচবে নারী ভুবনে,
বিনা বাঁধায় গাইবে নারী
মানব সম্মান নিয়ে বাঁচবে জীবনে।
নারী ছেঁড়া সন্তান হয়ে
ভুলবো কেমন করে নারীর অবদান।।
#বিউটি_পাল #খাদিজা_বেগম #মানুষ #khadiga_begum #গান
Comments
Post a Comment