দায়বদ্ধতা

 দায়বদ্ধতা 

খাদিজা বেগম


দায়বদ্ধতার দায় এড়িয়ে 

চলা কোন মানুষের কাজ নয়, 

যার আছে দায় দায়িত্ব বোধ 

তার দায়িত্ব পালনে নাই ভয়।।


জবাবদিহি মাথায় রেখে 

সে নিজেকে রাখে সদা সৎ,

লোভের সাথে যুদ্ধ করে 

ন্যায়ের সাথে মিলায় নিজের মত।

সত্যসন্ধান করে যে জন 

তার জীবনে আসবেই আসবে জয়।।


ব্যক্তিগত পেশাগত 

সব বিষয়ে বিশ্বস্ততা রাখে, 

এমন মানব মহামানব 

আসমান জমিন সালাম করে তাকে।।


দায়বদ্ধতা থাকলে কারো

অশ্লীল হয় না মুখের কথা, 

কাজে কিংবা ব্যবহারে 

সে দেবে না কাউকে ব্যথা। 

দায়িত্ববান মানুষ যে জন 

তার জীবনের নাই তো কোন ক্ষয়।।

Comments

Popular posts from this blog

বলো

অদৃশ্য অমানুষ

শখের পুরুষ