দাসী হবো

 দাসী হবো 

খাদিজা বেগম 


তারার মতো দুটি চোখ তার 

হীরার মতো জ্বলজ্বল করে দাঁত, 

পরনে তার সাদা শাড়ি 

দেখতে যেন সে পূর্ণিমা চাঁদ।।


চুলগুলো তার মেঘের মত 

ফাগুন হাওয়ায় ভেসে ভেসে যায়,

সোনা রঙে মোড়ানো গা

দিবানিশি এই মন তারে চায়।

তার ভাবনায় উদাস হয়ে 

জেগে জেগে কাটে আমার রাত।।


ঠোটের হাসি ফুলের মত 

ছড়িয়ে দেয় সমীরণে ঘ্রান, 

মিষ্টি হাসির চঞ্চলতায় 

আমার বুকে জেগে ওঠে প্রাণ।।


তার কথাতে কবিতা হয় 

যত শুনি তত লাগে সুখ, 

দূর নক্ষত্রের মতো উজ্জ্বল 

তার মায়াবী জাদু কারি মুখ।

তার প্রেমেরি দাসী হবো 

মনে মনে আমার এমন স্বদ।।

Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো