যখন হাসতে শেখে
যখন হাসছে শেখে
খাদিজা বেগম
যখন হাসতে শেখে কেহ
তখন হাজার কান্না ভুলেও হাসে,
এই পৃথিবীর কোন কান্নার
সাধ্য নাই সেই হাসি ঠেলে আসে।।
যখন সাঁতার শিখে যাবে
ভয় রবে না তখন ডুবে যাওয়ার,
যখন দিতে শিখে যাবে
মন থাকে না তখন কিছু পাওয়ার।
তবু কিছু পেয়ে গেলে
কৃতজ্ঞতার জলে নয়ন ভাসে।।
একবার কথা শিখে গেলে
শিখে যাবে নীরবতাই ভালো,
যুগে যুগে নিরব কর্ম
পৃথিবীকে দিয়ে গেছে আলো।।
অতি কথায় ক্ষতি বেশি
যত পারো কথা বল অল্প,
অকারনে বললে কথা
নষ্ট হবে ফুল পাখিদের গল্প।
ক্ষমা করতে শিখে গেলে
হিংসা ভুলে সবাই ভালবাসে।।
Comments
Post a Comment