না জানাতে পেরে

 না জানাতে পেরে 

খাদিজা বেগম 


আমি তোমায় ভালোবাসি 

এ কথাটি না জানাতে পেরে, 

প্রতিটা দিন প্রতিটা রাত 

নিজের কাছে নিজেই যাচ্ছি হেরে।।


একটুখানি সাহস দিলে 

বলতে পারি ভালোবাসি তোমায়, 

সারা জীবন বাসব ভালো 

পাশে থাকবো গোধূলি রং সন্ধ্যায়।

আমার মনের আকুলতা 

তোমায় ঘিরে রোজ উঠেছে বেড়ে।।


একটুখানি সময় দিলে 

বলতাম আমার মনের আবেগ খুলে, 

আমার মনের ফুলদানিতে 

ঘ্রাণ ছাড়ায় রোজ তোমার ফুলে ফুলে।।


একটুখানি পাশে এলে 

সারা জীবন থাকতাম তোমার পাশে, 

যেমন করে রাতের পাশে 

পূর্ণিমা চাঁদ আলো নিয়ে হাসে। 

কথা দিলাম কোনো দিনও 

আমি তোমায় যাবো না তো ছেড়ে।।

Comments

Popular posts from this blog

বলো

নীতা আম্বানি

মনের মত এক মন