পবিত্র এই ভালোবাসা

 পবিত্র এই ভালোবাসা

খাদিজা বেগম


তোমাকে মন ভালোবাসে 

পবিত্র এই ভালোবাসা নয় ভুল,

তোমায় ছাড়া প্রাণ বাঁচে না 

তুমি আমার জীবন নদীর দুই কূল।।


আমি নদী তুমি পানি 

তোমার আমার মিলনে ঢেউ ওঠে, 

অভিমানে ভাটা নামে 

মান ভাঙ্গালে সুখের জোয়ার ছোটে।

পানি ছাড়া মরা নদী 

মন তোমাকে পাবার জন্য আকুল।।


তুমি থাকলে বুকের মাঝে 

আনন্দ ঢেউ বইতে থাকে সুখে, 

তোমায় ছাড়া মরে যাব 

চর জাগিবে জোয়ার ভাটার মুখে।।


নদী কি আর নদী থাকে 

নদীর বুকে না থাকিলে পানি,

রাজ্য শাসন করে রাজা 

সেই রাজা কে শাসন করে রানী। 

তোমার শাসন পাওয়ার জন্য 

হৃদয় আমার হয়েছে খুব ব্যাকুল।।

Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো