অপূর্ব আকাশ
অপূর্ব আকাশ
খাদিজা বেগম
গোধূলির রং ছড়িয়ে সন্ধ্যা বেলা
সূর্য যখন শেষ হাসিটা হাসে,
অপূর্ব আকাশ জুড়ে রঙের মেলা
সোনালী রং ঝলমল করে ভাসে।।
রোমান্টিক মন আবেশে ভরে ওঠে
আলো-আঁধার মিলে শান্তি ছড়ায়,
পড়ন্ত সূর্যের আলোর মত হারায়
সারাদিনের সব ক্লান্তি এই ধরায়।
প্রকৃতির কি যে সুন্দর রূপ রস গন্ধ
এমন সময় থেকো আমার পাশে।।
বিচিত্র বর্ণের ছটায় মুগ্ধ হৃদয়
তুমি আমি তুলি হাতে নিয়ে,
বিবর্ণ মনের ক্যানভাস রঙিন করবো
শেষ বিকালের গোধূলির রং দিয়ে।।
দিগন্তে গাঢ় কমলা লালচে আভা
পাখিরা যায় ফিরে তাদের নীড়ে,
বিবস্ত্র সোহাগ সন্ধ্যা স্নানে নামে
সব হারিয়ে যায় আধারের ভিড়ে।
রয়ে যায় অমলিন প্রেম ভালবাসা
রাত গভীরে যুগল ভালোবাসে।।
Comments
Post a Comment