জন্ম থেকে দুঃখী

 জন্ম থেকে দুঃখী 

খাদিজা বেগম 


জন্ম থেকে দুঃখি আমি

দেখিনি তো মা জননীর মুখ,

পাইনি মায়ের স্নেহের আঁচল

ভালোবাসা আদর মাখা সুখ।।


খেয়ে আছি না নাখেয়ে

কেউ রাখে না আমার কোন খোঁজ,

বুকের মানিক বলে আমায়

কোলের কাছে কেউ টানেনি রোজ।

মা হারানো সন্তান আমি 

হাজার কষ্টে ভরা আমার বুক।।


সন্তান হয়ে একটাই চাওয়া

ও বিধাতা আমার মাকে দিও,

মায়ের বুকে থাকব সুখে

না হয় তুমি আমায় তুলে নাও।।


মাকে ছাড়া দিশা হারা

আমি থাকতে পারি না এই ভবে,

স্বপ্নে দেখি স্বপ্নে হারাই

মায়ের সাথে কখন দেখা হবে?

মাকে ছাড়া এই জীবনে 

পেলাম শুধু কানায় কানায় দুখ।।

Comments

Popular posts from this blog

বলো

নীতা আম্বানি

মনের মত এক মন