তুমি সুন্দর
তুমি সুন্দর
খাদিজা বেগম
তুমি সুন্দর লম্বা চওড়া
তোমার গায়ের রংটা সাদা,
তোমার মনটা বড় রেখো
থাকে না যে সেথায় কাদা।।
ছোট মনের মানুষ হয়ে
কষ্ট দিও না যে তুমি,
কষ্ট দিলে কষ্ট পাবে
জীবন হবে মরুভূমি।
মানুষ যারা দেবেই তারা
সকল অন্যায় কাজে বাঁধা।।
ভুল করে ভুল হয়ে গেলে
সে ভুল করে দিও ক্ষমা,
মনের মাঝে ভুলগুলো কে
কভু রেখো না যে জমা।।
অপরাধ আর ভুলের মাঝের
পার্থক্যটা বুঝে নিও,
ভুলের ক্ষমা করে দিলেও
অপরাধের শাস্তি দিও।
মানুষ যে জন সে জন রাখে
ওয়াদা দিয়ে তার ওয়াদা।।
তোমায় সুন্দর হতে হবে
কথাবার্তা ব্যবহারে,
রূপের ঝলক শেষ হয়ে যায়
দম্ভ ভরা অহংকারে।।
যে যতটা বিনয়ী হয়
সে ততটাই মানবিক হয়,
সে সকলের অভয় আশ্রম
তার কাছে সব নিরাপদ রয়।।
Comments
Post a Comment