স্বর্গ থেকে এলো

 স্বর্গ থেকে এলো 

খাদিজা বেগম 


তোমার আমার এই হৃদয়ের 

প্রেম বুঝি ওই স্বর্গ থেকেই এলো,

তাই অচেনা মানুষ দুটোর

এত বেশি চেনা জানা হলো।। 


তাই বুঝি মন ভরে গেল 

কানায় কানায় আনন্দ আর সুখে,

তাই বুঝি সুখ ধরেনা আর 

উপচে ওঠে আমার ছোট্ট বুকে।

শুনতে লাগে মধুর মতো 

মায়া ভরা ঐ মুখে যা বলো।।


মেঘের মত ভেসে ভেসে 

প্রেম এসেছে বৃষ্টি হয়ে কাছে,

তাই বুঝি আজ বৃষ্টির ছন্দে 

 মন তোমাকে কাছে পেয়ে হাসে।।


প্রেম পবিত্র প্রেম অমলিন 

যদি তা না করি আপবিত্র,

অপবিত্র প্রেমি শত্রু 

পবিত্রতাই এই জীবনের মিত্র।

কেউ করবো না প্রতারণা

আমরা দুজন শপথ করি চলো।।

Comments

Popular posts from this blog

বলো

অদৃশ্য অমানুষ

শখের পুরুষ