হরিণ হরিণ নয়ন
হরিণ হরিণ নয়ন
খাদিজা বেগম
আমায় পাগল করে দিলো
তোমার হরিণ হরিণ নয়ন,
দুই নয়নের এক পলকে
তুমি হরণ করেছো মন।।
তুমি হাসি দিলে ঠোঁটে
যেন হাজারো ফুল ফোঁটে,
মন ভোমরা পাগল হয়ে
তাইতো ফুলের পানে ছোটে।
তোমায় দেখে এই মনে হয়
তুমি যেন আমার জীবন।।
তুমি যখন হেঁটে চলো
যেন ঢেউয়ে খেলা করে,
কানায় কানায় ভরা নদী
যেন উপচে উপচে পরে।।
তোমায় দেখে ঘুমন্ত প্রেম
আগুন হয়ে উঠল জেগে,
বৃষ্টি হয়ে এসো তুমি
এসো তীব্র ঝড়ের বেগে।
তোমায় ছাড়া প্রাণ বাঁচে না
মন মানে না শাসন বারণ।।
Comments
Post a Comment