সাঁতার কাটে

 সাঁতার কাটে 

খাদিজা বেগম 


মনের মাঝে সাঁতার কাটে 

দুঃখগুলো জিয়াল মাছের মত, 

দুঃখগুলো সুখ গিলে খায়

তাইতো আমার দুঃখ অবিরত।।


পুরনো সব দুঃখ গুলো 

 মরার আগেই নতুন দুঃখ আসে, 

দুঃখ রাখার জায়গা নাই আর 

তাইতো নয়ন দুঃখের জলে ভাসে।

শ্বাস-নিঃশ্বাসে কষ্ট লাগে 

আমি আরো দুঃখ বইবো কত।।


দুঃখগুলো অনেক ভারী

দুঃখের ভারে নুয়ে পরে দেহ,

দুঃখী ছাড়া দুঃখের জ্বালা 

এই দুনিয়ায় বুঝবেনা আর কেহ।।


দুঃখ আমার চির সাথী 

সুখ আসে যায় স্বপ্নের মত করে,

এত দুঃখ আছে বলেই 

মন কাঁদে রোজ একটু সুখের তরে।

দুঃখগুলো বৃক্ষের মত

দূর করে দয় সুখ না থাকা ক্ষত।।

Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো