ফুলের কলি

 ফুলের কলি 

খাদিজা বেগম 


এই হৃদয়ে ফাল্গুন আসে 

থোকায় থোকায় ফোটে ফুলের কলি, 

ফাগুন ঝরা সেই আগুনে 

আমি শুধু একা একাই জ্বলি।।


এই হৃদয়ের ডালে ডালে 

কোকিল ডাকে কুহু কুহু সুরে,

মন যারে চায় মনে মনে 

জানিনা সে আরো কত দূরে। 

লাজ শরমের মাথা খেয়ে 

মনের কথা কেমন করে বলি।।


যার পিরিতে অন্তর পুড়ে 

তার জানা নাই আমার পোড়ার কথা, 

কেমন করে জানাই তারে 

তার বিরহে এই অন্তরে ব্যথা।।


এই হৃদয়ে শ্রাবণ আসে 

মিলনের সুর বেজে বেজে ওঠে,

একটু উষ্ণ প্রেমের জন্য 

কাপন ওঠে ঠান্ডা ঠান্ডা ঠোঁটে।

আমি একটা মোমের মতন 

খুব নীরবে জ্বলে পুড়ে গলি।।

Comments

Popular posts from this blog

বলো

নীতা আম্বানি

মনের মত এক মন