ভেবেচিন্তে দেখো

 ভেবেচিন্তে দেখো 

খাদিজা বেগম 


ভেবেচিন্তে দেখো না মন 

কত বড় অমূল্য ধন প্রাণ, 

যেদিন তুমি প্রাণ হারাবে 

সেদিন তোমায় ফুল দেবে না ঘ্রাণ।।


ফুল ফুটিবে বনে বনে 

তার কোন ফুল তোমার জন্য নয়, 

সূর্য উঠবে আকাশ জুড়ে 

তার আলোও তোমার জন্য নয়।

তিনি তুলে নিয়ে যাবেন 

তোমার জন্য যা করেছেন দান।।


অপচয় নয় অপমান নয় 

অপচয়ে হয় শয়তানের ভাই,

অপমানের দুঃখ আনে 

জীবন জ্বলে পুড়ে হবে ছাই।।


যে দিয়েছে কথা বলতে 

তার আদেশে কথা বলো মুক,

অস্রাব্য আর অশ্লীল কথায়

কেড়ে নিয়ে যায় জীবনের সুখ। 

সাগর ভরা থাকবে পানি 

একদিন করতে পারবে না তা পান।।

Comments

Popular posts from this blog

বলো

নীতা আম্বানি

মনের মত এক মন