উস্কানী দেয়
উস্কানী দেয়
খাদিজা বেগম
আজো বৃষ্টি ভেজা শীতল হাওয়ায়
তোমার কথা ভেসে আসে কানে,
তোমার স্মৃতিগুলো উস্কানি দেয়
আমায় ভাসতে বলে প্রেমের বানে।।
এখন কোথায় আছো কেমন আছো
অনেক বেশি জানতে ইচ্ছে করে,
ভুলতে গেলেও ভোলা যায়না তোমায়
বৃষ্টি এলেই বেশি মনে পড়ে।
রাত গভীরে ঘুম আসে না প্রিয়
জেগে থাকি তোমার প্রেমের টানে।।
ঢেউয়ের মতো জেগে থাকে আবেগ
তোমার স্মৃতির প্রেম সাগরে ভেসে,
তোমায় নিয়ে চলে যাবো একদিন
স্বপ্নে রঙিন ভালবাসার দেশে।।
তোমার সাথে প্রেম করিব আমি
এমন স্বপ্ন দেখি প্রতি রাতে,
দিবানিশি তোমায় খুজে বেড়াই
তবু দেখা হয়না তোমার সাথে।
আমার অনুভবে পাই তোমাকে
মহান অন্তর্যামী সেইসব জানে।।
Comments
Post a Comment