হলুদ হয়ে যায়

 হলুদ হয়ে যায় 

খাদিজা বেগম 


জিন্দা গাছের ডালে থেকেও 

মাঝে মাঝে পাতা হলুদ হয়ে যায়, 

মৃদু বাতাস লাগলে এসে 

সেই বাতাসের সাথে পাতা বয়ে যায়।।


কেন পাতা ঝরে গেল

গাছের দোষে নাকি পাতার দোষে, 

নাই অভিযোগ নাই অভিমান 

জীবন ঝরে পড়ে কোন সে রোষে।

মাঝে মাঝে গাছ মরে যায় 

তবু গাছের সাথে পাতা রয়ে যায়।।


জীবনের শেষ সময় টুকু 

কাটে যেন তোমার সাথে থেকে, 

পাতার মতো প্রাণ হারাবো 

যদি চলে যাও আমাকে রেখে।।


বিনা দ্বিধায় বিনা লজ্জায় 

নিঃসংকোচে এসেছি তোমার কাছে, 

তোমার আশায় সব হারালাম 

মন তোমাকে অনেক ভালোবাসে। 

মন জড়িয়ে থাকলে তুমি

হাসিমুখে মন সব কষ্ট সয়ে যায়।।

Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো