ভোগের উল্লাসে

 ভোগের উল্লাসে 

খাদিজা বেগম 


উল্লাসিত মন প্রাণীর মতন

ব্যস্ত নিত্য নতুন ভোগের উল্লাসে,

আজো একবার হয়নি সময় 

মানুষ হয়ে মনুষ্যত্ব তল্লাশে।।


এটা চাচ্ছি ওটা চাচ্ছি 

পাওয়ার পরে তার প্রতি নাই গুরুত্ব, 

আবার চাচ্ছি নতুন কিছু 

চাওয়া-পাওয়ার ভিড়ে হারাই ব্যক্তিত্ব। 

লুকোচুরি বন্ধ কর

লুকানো পাপ আসবে একদিন প্রকাশ্যে।।


নিঃশ্বাসের নাই কোন বিশ্বাস 

তবু কেন উল্টো পথে চলেছো, 

করছ হিংসা নিন্দা গীবত 

মুখে কেন মিথ্যা অশ্লীল বলেছো।।


অতিরিক্ত চাওয়া পাওয়ায় 

জীবন হয়ে যায় ভয়ংকর বিষাদময়, 

অল্পতে মন তুষ্ট রাখো 

নিজের মাঝে পুষে রেখো সুহৃদয়।

স্রষ্টার আদেশ-নিষেধ গুলো 

জেনে মানব মানুষ হওয়ার প্রয়াসে।।

Comments

Popular posts from this blog

বলো

নীতা আম্বানি

মনের মত এক মন