আছে কার দুঃসাহস

 আছে কার দুঃসাহস 

খাদেজা বেগ 


এমন আছে কার দুঃসাহ 

তোমার রূপের প্রতিযোগী হবে,

তোমার মত এত সুন্দর 

এই জীবনে আর দেখিনি ভবে।।


পূর্নিমার ওই চাঁদের চেয়ে 

তুমি আরো বেশি সুন্দর প্রিয়া, 

বাগানের ঐ ফুলের চেয়ে 

তোমার সৃষ্টি আরো সুবাস দিয়া। 

তোমার প্রেমে পাগল হলে 

তুমি আমায় বেঁধে রেখো তবে।।


শ্রাবনের ওই বর্ষার মত 

কথায় মুক্তা ঝরে অবিরত, 

তোমার কথায় এমন জাদু

কথার ছোঁয়ায় দূর হয়ে যায় ক্ষত।।


তুমি দেখতে সূর্যের চেয়ে 

আরো বেশি আলোকিত জলমল, 

তোমার নয়ন দুটি যেন 

নীল সাগরের মত করে টলমল। 

ওই নয়নের প্রেমে পড়ে 

মন ডুবেছে জানিনা তা কবে।।

Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো