প্রথম আসা বৃষ্টি

 প্রথম আসা বৃষ্টি 

খাদিজা বেগম


এই জীবনে তুমি আমার 

গ্রীষ্মের শেষে প্রথম আসা বৃষ্টি, 

চোখ জুড়িয়ে আসে আমার 

তোমায় দেখে ফেরেনা এই দৃষ্টি।।


শিশির এসে চলে যায় ফের 

কেউ দেখেনা চোখে আসা যাওয়া, 

ঘাসের ডগায় ক্ষণিক সময় 

তার পরে সে ফের হয়ে যায় হাওয়া।

ঠিক তেমনি কি প্রেম ছিল 

এই বিরহ সেই প্রেমেরি সৃষ্টি।।


জানি তুমি আবার আসবে 

বৃষ্টি হয়ে মনের উঠান জুড়ে 

এই হৃদয়ের মাঝে আসবে

শীতের সময় শিশির কণার সুরে।।


তাইতো আমি বৃষ্টি এলেই 

জানালাতে হাত বাড়িয়ে রাখি, 

তোমায় ভেবে খুব যতনে

শিশিরের জল হাতে নিয়ে মাখি।

এই জীবনের হাজার তিতা 

তোমায় ছোঁয়ায় সব হয়ে যায় মিষ্টি।।

Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো