না ছোঁয়া আঘাত
না ছোঁয়া আঘাত
খাদিজা বেগম
তোমার ছোঁয়া পেতে এসে
পেয়ে গেছি না ছোঁয়ায় এক আঘাত,
কেন পাইনি তোমার ছোঁয়া
এমন প্রশ্নের উত্তর খুঁজি দিন রাত।।
তোমার হাতের আঙুলগুলো
চায়নি কেন আমার আঙুল ধরতে,
তুমি কেন সরে গেলে
একটু একটু করে সরতে সরতে।
তোমার ছোয়ায় প্রাণ খুঁজে পাই
তুমি ছাড়া জীবন যেন বরবাদ।।
আমায় তুমি রেখে দিও
তোমার সকল অনিচ্ছা আর ইচ্ছায়,
আমি তোমার দখল চাইনা
চাই আমাকে ভালোবাসো স্বেচ্ছায়।।
তোমার প্রেমে জনম জনম
ভালোবেসে রেখ আমায় আটক,
তুমি আমার আমি তোমার
দুজন হব দুজনারি পাঠক।
হাত বুলিয়ে বুলিয়ে রোজ
যেমন পড়ে যাই কোরআনের আয়াত।।
Comments
Post a Comment