চোখের কান্না

 চোখের কান্না 

খাদিজা বেগম 


চোখের কান্না শুকিয়ে যায় 

বুকের কান্না লুকিয়ে রয় বুকে,

আজো আমায় দাঁড়াতে হয় 

বারে বারে তোমার স্মৃতির মুখে।।


তুমি চলে গেছো দূরে 

রেখে গেছো হাজার কষ্টের পাহাড়, 

সেই পাহাড়ে একা পেয়ে 

আমায় খেয়ে কষ্ট মিটায় আহার।

প্রেম পিপাসা বুকে নিয়ে

আমি মরে গেলাম ধুঁকে ধুঁকে।।


সূর্যের আলোয় জোছনা ছড়ায় 

পূর্ণিমা চাঁদ সারাটা রাত ধরে,

আশা ছিল তোমার আলোয় 

আমার জীবন দেবো যে পার করে।।


এখন আমি অন্ধকারে 

জিন্দা থাকতে আমার হলো কবর,

আমি বেঁচে আছি নাকি 

মরে গেছি তুমি নাও নি খবর। 

আমি ডুবে গেলাম দুঃখে 

তুমি বন্ধু থেকো অনেক সুখে।।

Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো