সূর্য ঘুমিয়ে যায়

 সূর্য ঘুমিয়ে যায় 

খাদিজা বেগম 


যখন সূর্য ঘুমিয়ে যায় 

জেগে ওঠে গোধূলির রং আকাশে, 

রাতের বুকে ঘুমায় সে রং 

নীরবতা ছাড়ায় হিমেল বাতাসে।।


ঘুমে ঘুমে সবাই বিভোর 

আমি জেগে আছি তোমার আশাতে, 

জানিনা কি জাদু জানো 

মন টানে খুব তোমার ভালো বাসাতে।

অনুভবে পাই তোমাকে 

যেন তুমি আছো আমায় চারপাশে।।


হাত বাড়ালে পাই না তোমায়

তুমি কাছে থেকেও যেন থাকো না, 

ইশারাতে ডাক আমায়

ঐ মুখ খুলে একবারও তো ডাকো না।।


হৃদয় মাজারে বসত করো

চুপি চুপি ভালোবাসো আমাকে, 

তোমায় ভেবে অস্থির এই মন 

স্থির হবেনা না দেখে তোমাকে।

আর থেকনা গোপন হয়ে

একবার এসো তোমায় দেখি প্রকাশ্যে।।

Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো