মাটির খাঁচায় 

খাদিজা বেগম


শূন্য মাটির খাঁচার মাঝে 

কে করেছে নিখুঁত প্রাণের আবাদ, 

তারে চেনো তারে জানো 

নইলে তোমার জীবন হবে বরবাদ।।


পানির মত বয়ে চলে 

কার হুকুমে আমাদের শ্বাস নিঃশ্বাস, 

তার চরণে মাথা রাখো 

তারে করো মনে প্রাণে বিশ্বাস।

সত্যের সন্ধান করো রে মন 

সত্য ছাড়া মিথ্যা তোমার হায়াত।।


পানি ছাড়া প্রাণ বাঁচে না 

বাতাস ছাড়াও প্রাণ বাঁচে না কারো,

না চাহিতে কে দিয়েছে 

এত পানি বাতাস বলতে পারো??


গাছে গাছে কে ফোটালো 

এত সুন্দর ঘ্রাণ ছাড়ানো জুঁই ফুল,

কে বানালো এমন নদী 

ঢেউয়ে ঢেউয়ে স্নান করে তার দুই কূল।

তারে খোঁজো তারে ভোজো

যার হুকুমে ছুটে চলে দিনরাত।।

Comments

Popular posts from this blog

বলো

নীতা আম্বানি

মনের মত এক মন