কলসি কাঁখে

 কলসি কাঁখে 

খাদিজা বেগম 


তুমি এসো কলসি কাঁখে 

প্রেম যমুনার সান বাঁধানো ঘাঁটে, 

একটি দিন না দেখলে তোমায় 

প্রেম পিপাসায় আমার হৃদয় ফাটে।।


আমি আসবো তরী বেয়ে 

ভালবাসার রঙিন বাদাম তুলে, 

অন্যদিকে ব্যস্ত হয়ে 

আমায় তুমি যেও নাকো ভুলে।

হৃদয় থেকে চলে এলাম 

আমি তোমার ভালবাসার বাটে।।


পা ভিজাতে এসে তুমি 

সারা অঙ্গে যমুনার জল মেখো,

প্রেম যমুনার তুফান ভারী 

খুব সাবধানে সব সামলিয়ে রেখো।। 


তুফান দেখে ভয় পেয়ো না 

আমি নাবিক আছি তোমার সঙ্গে। 

সাদাকালো জীবনটাকে 

ভরে দেব ভালোবাসার রঙ্গে।।

আমি তোমায় নিয়ে যাব 

সুখে ভরা এক স্বর্গীয় হাটে।।

Comments

Popular posts from this blog

বলো

নীতা আম্বানি

মনের মত এক মন