আত্মার খুব গভীরে

 আত্মার খুব গভীরে 

খাদিজা বেগম 


কান্না গুলো ভুলে গেছি 

আজ শুকিয়ে গেছে চোখের পাতা,

আমার আত্মার খুব গভীরে 

অপমানের পেরাক গুলো গাঁথা।।


অশ্রাব্য সেই অশ্লীল কথার

বিষ মাখা তীর ঢুকে আছে বুকে, 

সেই সব ক্ষত হয়নি গত 

ঢাকা আছে হাসিমাখা মুখে। 

খুব নীরবে অশ্রু ঝরে 

সহেনা আর এই যন্ত্রণা ব্যথা।।


অবহেলায় অবহেলায় 

জীবন এসে গেছে সন্ধ্যা বেলায়, 

জীবন প্রদীপ নিভে নিভে 

সূর্যের মতো শেষ বিকালে তলায়।।


যা দিয়েছো এই আমাকে 

তার বহুগুণ তুমি ফেরত পাবে,

অভিশাপ নয় প্রতিশোধ নয় 

তোমার পাওনা না নিয়ে কই যাবে।

যা বুনেছো নিজের হাতে 

তোমার পাতে তাইতো আসার কথা।।

Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো