ঠকতে ঠকতে

 ঠকতে ঠকতে 

খাদিজা বেগম 


একের পরে এক এক করে 

ঠকতে ঠকতে আমি মানুষ চিনেছি, 

বিশ্বাসের দাম দিয়ে আমি 

বারে বারে বিশ্বাসঘাতক কিনেছি।।


এখন আমি ছাড়া আমার 

আপন বলে আর কেহ নাই ভূবনে, 

মিথ্যে মায়ার বাঁধন ছিড়ে

আমরা এখন দুই প্রান্তে দুজনে।

প্রতারণার ঝড় তুফানে 

উড়ে গেছে যে বাসাটা বুনেছি।।


বিচ্ছেদ হওয়ার কারণ আমার 

তোমায় বেশি ভালোবাসা, 

তোমার কাছে একটু সম্মান

একটু যত্ন পাবার আশা।।


এখন আমার একলা জীবন 

রাত কেটে যায় অশ্রু ভরা নয়নে, 

নতুন জীবনসঙ্গী করে 

রাত কেটে যায় তোমার নতুন স্বপনে।

তুমি আমার আর হবে না 

কঠিন হলেও এই সত্যটা মেনেছি।।

Comments

Popular posts from this blog

বলো

অদৃশ্য অমানুষ

শখের পুরুষ