সত্যি কারের মানুষ
সত্যি কারের মানুষ
খাদিজা বেগম
জন্ম নিলেই হয় না মানুষ
মানুষ হওয়া সহজ বিষয় নয়,
নৈতিকতার চর্চা করে
সত্যি কারের মানুষ হতে হয়।।
নিজের ভেতর পুষে রেখো
ধৈর্য ক্ষমা মনুষ্যত্ববোধ,
হৃদয় থেকে তাড়িয়ে দাও
লোভ লালসা হিংসা নিন্দা ক্রোধ।
আরাম আয়েশ খরচা করে
আনতে হবে এই জীবনের জয়।।
নিয়ন্ত্রণে রাখতে হবে
নিজের কৌশল আবেগ বিবেক জ্ঞান,
প্রয়োজনে করতে হবে
হৃদয় খুলে দুঃখি জনে দান।।
ব্যক্তিগত পেশাগত
সব ব্যাপারে থাকতে হবে সৎ,
কৌশল করে এড়িয়ে যাও
এই দুনিয়ায় আছে যত বদ।
ভুল থেকেই ঠিক শিখে নিও
কঠিন সময় ধৈর্য ধরতে হয়।।
Comments
Post a Comment