এত বেশি কষ্ট

 এত বেশি কষ্ট 

খাদিজা বেগম 


আমার এত বেশি কষ্ট 

তোমার ছোঁয়া না পাওয়াতে নয়,

আমার এত কষ্টের কারণ

প্রিয় তোমায় খুব হারাবার ভয়।।


নিজের মনের ব্যাকুলতা 

আজো তোমায় বলতে পারি নাই,

তোমায় আমি পেয়ে গেছি 

আবারো চাই শুধু তোমায় চাই।

তুমি আমার আমি তোমার 

এছাড়া নাই অন্য পরিচয়।।


অন্য জনার হয়ে তুমি 

আর দিও না কলিজাতে দাগ,

তুমি আমার শুধুই আমার 

আমি কাউকে দেবো না এর ভাগ।।


তুমি সবার চেয়ে দামি 

হৃদয় দিয়ে কেনা তোমার পেয়ার,

প্রয়োজনে খুন করিবো 

তবু আমি করিবো না শেয়ার।

তোমায় তুমি শুধরে চলো 

কেউ জানে না ফিউচারে কি হয়।।

Comments

Popular posts from this blog

বলো

নীতা আম্বানি

মনের মত এক মন