আজো শ্রাবণ আসে
আজো শ্রাবণ আসে
খাদিজা বেগম
তোমার কথা ভেবে ভেবে
আজো শ্রাবণ আসে আঁখি পাতে,
তোমার আসার আশায় আমার
প্রতিটা দিন হারিয়ে যায় রাতে।।
বলেছিলে যদি কভু
পূবের সূর্য পশ্চিমে যায় উঠে,
নীল সাগরের উর্মি মালা
রাস্তার মাঝে ঘোড়ার মত ছোটে।
তবুও এই আমি রবো
তোমার হয়ে তোমার সাথে সাথে।।
আগের মত সূর্য ওঠে
পূব আকাশে উর্মি ছুটে জলে,
শুধু তুমি নেই সেই আগের মত
তবু তোমায় ভেবে হৃদয় জ্বলে।।
বলেছিলে প্রতি রাতে
গান শোনাবে মাথা রেখে বুকে,
তোমার কথা বিশ্বাস করে
তোমার প্রতি মন পড়েছে ঝুকে।
দূর অজানায় চলে গেছো
হাজার দুঃখ দেবার অজুহাতে।।
Comments
Post a Comment