উশুল
উশুল
খাদিজা বেগম
কাপুরুষে বিয়ের দিনে
বউ ঠকানোর নাম রেখেছে উশুল,
এই অপরাধ ভয়ংকর পাপ
এটা নয়তো ছোটখাটো এক ভুল।।
ধর্মীয় সব নেতাকর্মী
এই অপরাধ করছে যুগ যুগ ধরে,
ধর্মেরে নামে আর কতকাল
খাবে নারীর পাওনা জুলুম করে।
অন্যের পাওনা কেন দাও না
কেন জুলুম করে হারাও দুই কূল।।
স্ত্রীর দায়িত্ব নিয়ে স্বামী
হাজার কাজের দায় চাপিয়ে হাসে,
হতভাগা স্ত্রী তখন
বারে বারে চোখের জলে ভাসে।।
বাবার ঘরের রাজকন্যাটা
স্বামীর ঘরে এসে হলো দাসী,
তার প্রতি নাই তবু দয়া
তাই তো অনেক নারী দিচ্ছে ফাঁসি।
নারী মাতা নারী জান্নাত
এই নারীরাই সুখে থাকার সেই মূল।।
নারীদেরকে দুঃখ দিলে
দুঃখ পাবে শত হাজার গুনে,
নারীর যত্ন করে তারা
যারা মহান আল্লাহর কথা শুনে।
নারী পুরুষ সবাই মানুষ
মানুষকে মান দিতে করো না ভুল।।
এসো আমরা ভুল শুধরিয়ে
সত্য সঠিক ধর্ম পালন করি,
লোক ঠকানো বাদ দিয়ে ফের
একটা সুন্দর সুখী সমাজ গড়ি।।
Comments
Post a Comment