ঘুমের ঔষধ
ঘুমের ঔষধ
খাদিজা বেগম
তুমি আমার ঘুমের ঔষধ
তোমায় ছাড়া ঘুম আসেনা রাতে,
দূরে চলে গেলে তুমি
ঘুম চলে যায় তোমার সাথে সাথে।।
কাছে কাছে থেকো প্রিয়
যত কাছে থাকে আমার নিঃশ্বাস,
এক মুহূর্ত থাকলে দূরে
পাই না খুঁজে বেঁচে থাকার আশ্বাস।
মরনেও ভয় করি না
থাকলে তোমার হাত আমার এই হাতে।।
তোমায় ছাড়া বেঁচে থাকা
ভাবতে গেলেও কষ্ট কষ্ট লাগে,
কোথায় ছিলে এতটা দিন
কেন আমায় দেখা দাও নি আগে।।
তুমি আমার পূর্ণিমা চাঁদ
গভীর রাতে জোছনা হয়ে থেকো,
সেই জোছনায় নাও ভাসাবো
চোখ না বুজে চেয়ে চেয়ে দেখো।
ধরে বেঁধে রেখো আমায়
যদি নেশা জাগে আঁখি পাতে।।
Comments
Post a Comment