মা আমার মা

 মা আমার মা

খাদিজা বেগম

০২/০১/২০২০


ওমা, মাগো ,মা আমার মা

কেঁদে ফিরি তোমায় ডেকে ডেকে,

মা ,মা বলে ঘুমের ঘোরে

আমি কেঁদে উঠি থেকে থেকে।।


ডেকে ডেকে পাগল আমি

মাগো দাও না কেন তুমি সাড়া,

কাছে এসে ভালোবেসে

মুছিয়ে দাও আমার অশ্রু ধারা।

কোথায় তুমি চলে গেলে 

আমায় নিষ্ঠুর পৃথিবীতে রেখে।।


দশ মাস দশ দিন সযতনে

গড়েছো মা তোমার গর্ভে ধরে,

এনেছো এই পৃথিবীতে,

মৃত্যুর মুখোমুখি যুদ্ধ করে।।


হাজার দুঃখ আর যন্ত্রণা 

মাগো সয়েগেছ খুব নিরবে,

তুলনা নেই তোমার কোন

তোমার মতো শুধু তুমিই ভবে।

একবার তোমার কোলে নিয়ে 

আমাকে দাও একটু আদর মেখে।।

Comments

Popular posts from this blog

বলো

অদৃশ্য অমানুষ

শখের পুরুষ