শেষ বিদয়
শেষ বিদয়
খাদিজা বেগম
শেষ বিদয়ের আগে এসো
তোমায় দেখে নেব নয়ন ভরে,
তোমায় দেখার জন্য আমার
বুকের মাঝে খুব হাহাকার করে।।
তুলবো না আর আগের কথা
করবো না আর কথার কাটাকাটি,
তুমি থেকো মোর জানাযায়
মোর কবরে দিও এক মুঠ মাটি।
একবার তোমায় দেখার পরে
আমি চলে যাব চিরতরে।।
তোমার আমার আর হবে না
মান অভিমান আর হবে না দেখা,
এমন করেই লেখা ছিল
বুঝি তোমার আমার ভাগ্য লেখা।।
কথা ছিল তুমি আমি
এক বাঁধনে হবো বুড়ো বুড়ি,
কোন দোষেতে ছিড়লো বাঁধন
জীবন উল্টে গেল পুরোপুরি।
কথা ছিল আমরা দুজন
থাকবো দুজনারি প্রেমে পড়ে।।
Comments
Post a Comment